শরীয়তপুরে আইনজীবীদের মানববন্ধন

শরীয়তপুরে আইনজীবীদের মানববন্ধন


ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট আশিকুর রহমানকে নির্যাতনকারী পুলিশ সদস্যের দৃষ্টানন্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে রোববার দুপুওে মানববন্ধন ও প্রতিবাদ সভা অুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতি ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে জেলা আইনজীবি সমিতির সাধার সম্পাদক এড তাজুল ইসলাম সহ কার্যকরী কমিটির অন্যন্য নেতৃবৃন্দ, ও সাধারন আইনজীবিগন অংশ নেয়।
এ সময় বক্তারা নির্যাতনকারী ওই পুলিশ সদস্যের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। যদি তা না হয়, সারা দেশ ব্যাপী দুর্বার আন্দোলন করে ওই পুলিশ সদস্যের শাস্তি নিশ্চিত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন জেলা আইনজীবী সমিতি ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান।এর পূর্বে বাংলাদেশ ল ক্লাব শরীয়তপুর জেলা শাখার ব্যানারে আইনজীবিগন মানববন্ধন করেছেন।

Leave a Reply