শরীয়তপুর প্রতিনিধি ঃ এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয়হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন,গনঅভ্যুথানের পর মানুষ মনে করেছির দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহনের পর দেশে চাদাবাজি সন্ত্রাস, দুর্নীতি, হত্যা ও রাজনৈতিক ভাবে সব দলীয় করন হয়ে সরকারের কুখ্যিগত হয়ে গেছে। আমাদের কৃষিক্ষেত্রে যে সার ব্যবস্থাপনা প্রয়োজন সে সারের ক্ষেত্রে ও ডিলারশীপ দলীয় করন করা হচ্ছে। দেশে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি এবং গ্যাস ,বিদ্যুতের যে সংকট স্বাভাবিক ভাবে দেশের অর্থনীতির যে নিম্নগতি সেটা নিয়ে আমরা দেশের মানুষ যে ভোগান্তিতে আছে সেটা নিয়ে উদ্বিগ্ন।আমরা সে কথা বলতে শরীয়তপুরে এসেছি। আমরা জানি শরীীয়তপুরে অনেক সমস্যা রয়েছে। শরীয়তপুর-ঢাকা রাস্তা হয়েছে সে সড়কের উন্নয়নের কথা শুনেছি। পদ্মাসেতুর গল্প শুনেছি। স্বৈরাচার সরকারের আমলে উন্নয়ন ও মহাসড়কের গল্প শুনেছি। শরীয়তপুর-ঢাকা সড়কের কাজ কখনো ঠিকমত করা হয়নি। পদ্মার পাড়ে নদী ভাংগনের মৌলিক সমস্যা নদী ভাংগনে উদ্বাাস্ত সৃষ্টি হচ্ছে । এ সমস্যা সমাধানে সরকার কাজ করছেনা। নদী ভাঙ্গা মানুষদের পুর্ণবাসনের ব্যবস্থা করছে না। একদিকে নদী ভাঙ্গা অন্য দিকে সিন্ডিকেট করে চাদাবাজি ,অবৈধ বালু উত্তোলন, করে নদী ভাংগন ত্বরান্বিত করছে। মানুষের যে হয়রানি সেটা আমরা দেখতে পারছি। বর্তমানে যারা সরকারে এসেছে
বিএনপি সরকার। তারা পুনরায় বৈষম্য শুরু করেছে।দুনীর্িিত সন্ত্রাস চাদাবাজি করে আওয়ামীলীগের মত করে একই ভাবে দেশ পরিচালনা করছে। আমাদের অবস্থা হচ্ছে বিদেশে আওয়ামীলীগ আর দেশে বিএনপি এ দুই শক্তির কারনে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফেরত পাচ্ছে না। বাংলাদেশে যে গনতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরী হয়েছিল সে সম্ভাবনা নষ্ট হয়ে গেছে। আমাদের এনসিপি নেতা কর্মীদেরকে মারধর করছে, হুমকি দিচ্ছে। আমরা বলবো স্বৈরাচার সরকারের ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিন। আপনারা দুই তৃতীয়াংশ আসন পেয়ে যদি মনে করেন দেশটাকে কিনে নিয়েছেন। এ দেশের মালিক আপনার হয়ে গেছেন । তাহলে অতীতের দিকে তাকান।আওয়ামীলীগ একই রকম চিন্তা করতো। আজকে আওয়ামীলীগ কোথায়? । তাদেরকে এদেশের মানুষ প্রত্যাখান করেছে। গনঅভ্যুথানের মাধ্যমে পরাজিত করেছে। আজকে তারা বিদেশে বসে নানা ভাবে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের দেশে রাজনীতি করার কোন সুযোগ নেই। সে আওয়ামীলীগের সাথে নির্বাচনের পূর্বে বিএনপি সমঝোতা করে হাত মিলিয়ে নির্বাচনে জয়লাভ করেছে।স্বৈরাচার আওয়ামীলীগের সাথে হাত মিলিয়ে বিএনপি ক্ষমতায় এসে তারা নতুন স্বৈরাচারে পরিনত হয়েছে। যেখানে দেশের মানুষ আশা করেছিল একটি বৈষম্যহীন, চাঁদাবাজ মুক্ত,সন্ত্রাস মুক্ত একটি দেশ পাবে। এ কারনে জুলাই আন্দোলনে ছাত্রজনতা জীবন দিয়েছিল। গনমানুষের সে আশা আজ পুরন হচ্ছেনা।
।তিনি আজ মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক পাটি এনসিপি শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে নাগরিক সভায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি বলেন বার বার গ্যাসের দাম বাড়িয়ে এখন জনসাধারনকে ২৫ শ থেকে ২৮শ টাকায় গ্যাস কিনতে হচ্ছে। চাকরিতে নিয়োগ, সারের ডিলার নিয়োগ সকল ক্ষেত্রে সরকার দলীয় করন করছে। চাঁদাবাজ আর স্বৈরাচার আজ একাকার হয়ে গেছে। শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পাটি এনসিপি আহবায়ক্ এ্যাডভোকেট রুহুল আমিন সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যুগ্নসংগঠক সারজিস আলম, আরিফুল ইসলাম,এনসিপির নেত্রী শামসুননাহার, এনসিপি নেতা ইমরান আলনাজির, জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মুর্শেদ ।