সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত

সখিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত


ভেদরগঞ্জের চরভাগায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সজিব নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় অপর আরোহী সজিবের বন্ধু মারাত্মক আহত রিয়াদকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের শনি কান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সজিব বেপারী (১৮) উপজেলার চরভাগা ইউনিয়নের ঢালী কান্দি গ্রামের খোরশেদ বেপারীর ছেলে ও আহত রিয়াদ বেপারী (১৭) কামারুল বেপারীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা দুজনেই চরভাগা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তারা দু’জন মোটরসাইকেল নিয়ে এলাকার একটি বিয়ে বাড়ি থেকে পার্শ্ববর্তী শনি কান্দি এলাকায় যাওয়ার সময় মাদরাসা-সংলগ্ন সড়কে এক পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিক্ষার্থী সজিবের মৃত্যু হয়।পরে স্থানীয়রা রিয়াদ বেপারীকে আহত অবস্থায় উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, হেলমেট ছাড়াই মোটরসাইকেল চালিয়েছিল তারা। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে একজনের মৃত্যু হয়েছে। নিহত সজিবের মরদেহ ময়না তদরন্তর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply