আলহাজ আলী আহম্মদ সরদার ইসলামীয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও অধ্যায়নরত শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান

আলহাজ আলী আহম্মদ সরদার ইসলামীয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও অধ্যায়নরত শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান


ডামুড্যা প্রতিনিধি \ ডামুড্যা উপজেলার কনেশ্বর ”আলহাজ আলী আহম্মদ সরদার” ইসলামীয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও অধ্যায়নরত শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি আবদুর রহিম সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুর রশিদ গোলন্দাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, অধ্যক্ষ নুরুল ইসলাম নজরুল , মোঃ ইলিয়াাস , সহসুপার মাওঃ সাইফুল ইসলাম, আজাদ খান প্রমূখ। এ অনুষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকগন এ অনুষ্ঠানে যোগ দেন। এ অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সদস্য আবদুর রশিদ গোলন্দাজ অত্র মাদরাসার উন্নয়নের জন্য ১০ বান্ডেল ঢেউটিন অনুদান ঘোষনা করেন।

Leave a Reply