গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে মাসুদ আলম আলোচনায় শীর্ষে

গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে মাসুদ আলম আলোচনায় শীর্ষে

গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে মাসুদ আলম আলোচনায় শীর্ষে
গোসাইরহাট প্রতিনিধি \ আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিশিষ্ট সমাজসেবক ,তরুন শিল্পপতি,শিক্ষানুরাগী ও জাতীয় যুব কাউন্সিলের সভাপতি মাসুদ আলম আলোচনা ও শীর্ষে রয়েছেন। তিনি এখন গোসাইরহাটের জনগনের মুখেমুখে। মাসুৃদ আলম ইদিলপুর ইউনিয়নের একজন বাসিন্দা ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।তার বাবা ও একজন ব্যবসায়ী। মাসুদ আলমের সমাজসেবার পরিধি সারা দেশব্যাপী। তিনি সর্বদাই জনহিতকর কাজ করে চলছেন। জনসেবা যেন তার একটি নেশা পেশা। এলাকায় গরীব দুঃখী মানুষের জন্য তিনি সর্বদাই হাত বাড়িয়ে দেন। যেকোন দূর্যোগ ও আপদকালীন সময়ে তিনি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ান। করোনা কালীন সময়ে এলাকায় তিনি যথেষ্ট দান অনুদানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাহায্য সহায়তা করেছেন। শীতের সময় গরীবের জন্য শীতবস্ত্র ,ঈদুল ফিতর ও ঈদুল আযহা উৎসবে অসহায় মানুষের মাঝে তিনি শাড়ি, লুঙ্গি,চাল,ডাল,তৈল লবন,সেমাই, চিনি ও নগদ অর্থ সহায়তা করে থাকেন। বিভিন্ন স্কুল-কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য তিনি গিফট দিয়ে লেখা পড়ার মানোন্নয়নের জন্য উৎসাহ দিয়ে থাকেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও তিনি সহায়তা করে থাকেন। তিনি অসাধ্যকে সাধ্য করে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে
ও ফাউন্ডার ব্যবস্থাপনা পরিচালক ই-লানিং অ্যান্ড আনিং লিঃ, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক প্রমিজ আইটি সল্যূশন লিঃ , ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক নগদ এক্সপ্রেস কুরিয়ার, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক নগদহাট বাংলাদেশ লিঃ, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক ই-টেলিকম, ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক প্রমিজ ইনফোটেক লিঃ,চেয়ারম্যান সোসাইটি ফর পিপুলস অ্যাডভান্সম্যান্ট,পরিচালক রিসদা বাংলাদেশ,স্বত্তাধিকারী মোরাল লানিং ইনস্টিটিউট,ব্যবস্থাপনা সম্পাদক”আজকের দৈনিক ” পত্রিকা, প্রতিষ্ঠাতা ক্লিক দ্যা ফটো ও ফটো ফিক্সা।
তিনি নানা সংগঠনের সাথে জড়িত রয়েছেন। মাসুদ আলম জাতীয় যুব কাউন্সিলের সভাপতি, যা সারা দেশব্যাপী যুব সমাজের প্রতিনিধিত্ব করে। তিনি ইয়ুথ এন্টারপ্রেনার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ ও সাধারন সম্পাদক প্রতিবেশী কুটির শিল্প ।
রাজনৈতিক পরিচয় ঃ তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত একজন সৈনিক। তিনি কখনো পদ পদবীর পিছনে ছুটেননি। পিছন থেকে আওয়ামীলীগের হয়ে কাজ করছেন। জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর নামে ” শেখ হাসিনাতেই আস্থা” নামক সোস্যাল মিডিয়াতে পেইজ (এমএসপিএম) সামরিক সচিব এবং যুবও ক্রীড়া মন্ত্রনালয়ের নির্দেশে পরিচালনা করে থাকেন। এ সকল কাজের স্বীকৃতি স্বরুপ তিনি বেসরকারী ভাবে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে জাতীয় পর্যায়ে ”স্মার্ট বাংলাদেশ অ্যাওয়ার্ড” ২০২৩ পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে গ্রহন করেছেন। সারা বাংলাদেশে প্রায় ৩০ হাজারের ও অধিক কর্মসংস্থান সৃষ্টিতে ভুমিকা রাখায় এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জাতীয় পর্যায়ে ”শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড” ২০২২ পদক লাভ করেছেন। যা প্রধানমন্ত্রীর নিকট থেকে গ্রহন করেন। কর্মসংস্থান সৃষ্টিতে অসাধারন অবদানের জন্য ”জাতীয় যুব পুরস্কার ”২০২৩ লাভ করেছেন। যুব সমাজে উদ্যোক্তা তৈরীতে অবদান রাখায় ২০২২ সালে ঢাকা বিভাগে ”শ্রেষ্ঠ আতœকর্মী” হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় পদক প্রাপ্ত হয়েছেন। তার বাবা আজাহার উদ্দিন বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তার ছোট ভাই রাসেল আলম বাংলাদেশ ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী । মাসুদ আলম আসন্ন গোসাইরহাট উপজেলা পরিষদের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের আর্শিবাদ নিয়ে জনগনকে সাথে নিয়ে ভোটের মাঠে লড়াই করতে চান। তিনি আশাবাদি গোসাইরহাটের মানুষ তাকে ভোট দিয়ে আরো বেশী জনসেবা করার সুযোগ করে দিবেন। তার স্বপ্ন গোসাইরহাট উপজেলার জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে গোসাইরহাট উপজেলা বেকারত্বের হার শূন্যের কোটায় ও শিক্ষার হার শতভাগ উন্নীত করতে কাজ করবেন। বঙ্গবন্ধুর আদর্শে সমাজের প্রতিটি যুবদের একত্রিত করনের মাধ্যমে যুবদের কর্মসংস্থান দেয়াসহ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চান। যেখানে ধনী গরীব ভেদাভেদ থাকবেনা। থাকবে সকলের মৌলিক চাহিদা পূরনের নিশ্চয়তা । মাসুদ আলম গোসাইরহাট উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের কাছে দোয়া এবং দলীয় নেতাকর্মীর সার্বিক সহযোগিতা কামনা করেন।


Leave a Reply