একতরফা তফসিল ঘোষনার বাতিলের দাবীতে শরীয়তপুরে গনমিছিল
আগামী দ্বাদশ সংসদ নির্বানে একতরফা তফসিল ঘোষনার বাতিলের দাবীতে শরীয়তপুরে ইসলামী আন্দোলন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় শরীয়তপুর উত্তর বাজার বালুর মাঠথেকে একটি গন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদমিনারের কাছে গিয়ে শেষ করে। সেখানে মহাসড়কের উপর একটি পথসভা কওে সভা শেষ করা হয়।এ সময় মিছিলে অংশ নেয় জেলা আন্দোলনের সভাপতি মুফতি তোফায়েল আহম্ম্দে ,সহসভাপতি আঃ ছালাম শিকারী সেক্রেটারী মুফতি সাইফুল ইসলাম , যুগ্নসম্পাদক জাহিদ হোসেন, হাফেজ জহিরুল ইসলাম,মোঃ ীপরোজ আহম্মেদ,মাষ্টার দেলোয়ার হোসেন,,মোঃ তানভির আহম্মেদ বেলাল,হজরত আলী প্রমুখ।সভায় বক্তারা একতরফা নির্বাচনী তফসিল বাতিলের দাবী জানান।