শরীয়তপুরে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার ৩টি সংসদীয় আসনে কে হচ্ছেন নৌকার মাঝি এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষন। কেউ বলছেন বর্তমানরা বহাল থাকবেন। আবার কেউ বলছেন পরিবর্তন হবে।নুতনরা মনোনয়ন পাবেন। আসলে কি হচ্ছে কেউ সঠিক কিছুই বলতে পারছেন না। বাংলাদেশ আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশীরা গত ১৯ নভেম্বর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।এরমধ্যে অনেকে ফরম পূরন করে আওয়ামীলীগের সংসদীয় বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন শরীয়তপুর-১ আসনের জন্য বর্তমান এমপি আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু,সাবেক সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ,জেলা আওয়ামীলীগের সাবেক
সহসভাপতি জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম কোতোয়াল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আবদুল আলীম বেপারী,সাবেক ছাত্র নেতা মেহেদী জামিল, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, ,বীর মুক্তিযোদ্ধা সামচেল হক খান, নুরজাহান আকতার সবুজ ,মনসুর আহম্মেদ বকুল,মোঃ জসিম উদ্দিন,মাওলানা মোহাম্মদ আবুল হাসান শেখ,আলাউদ্দিন মিয়া,মরিয়ম আকতার রিনা,এইচএম বুলবুল,লায়লা আকতার রাত্রি,আঃ রাজ্জাক মাস্টার ,শিরিন প্রমূখ।
শরীয়তপুর-২ আসনে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান এমপি পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম, ন্যাশনাল ব্যাংকের কো-চেয়ারম্যান মহিলা আসনের সংসদ সদস্য পাভিন হক সিকদার, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত এর্টনী জেনারেল অধ্যক্ষ সুলতান মাহমুদ সীমন, মহিলা আসনের সাবেক এমপি নাভানা আকতার, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক ডেপুটি স্পীকার কর্ণেল অব শওকত আলীর ছেলে ডাঃ খালিদ শওকত আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রায়ত এমএ রেজা’র সহধর্মীনি ফরিদা রেজা নূর ও এমএ মালেক প্রমূখ।
শরীয়তপুর-৩ আসনে যারা মনোনয়ন সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন তারা হলেন নাহিম রাজ্জাক এমপি,শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ও পদ্মাসেতু বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, ন্যাশনাল ব্যাংকের কো-চেয়ারম্যান মহিলা আসনের সংসদ সদস্য পাভিন হক সিকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি প্রায়ত এমএ রেজা’র সহধর্মীনি ফরিদা রেজা নূর,আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল আঊয়াল শামীম,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারী, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিন,ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি,কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন ,মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও মিজান সরদার। এ তিনটি আসনে কে হচ্ছেন নৌকার মাঝি। এ নিয়ে সাধারন ভোটার ও সমর্থকদের মধ্যে চলছে নানা গুঞ্জন।

Leave a Reply