নড়িয়ায় মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

নড়িয়ায় মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা


নড়িয়া উপজেলায় মায়ের সাথে অভিমান করে সুমাইয়া আক্তার (১৫) নামে এক নবম শ্রেনীর স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১টার দিকে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুমাইয়া বাড়ৈপাড়া গ্রামের ইমান হোসেন মোল্লার কন্যা এবং পন্ডিতসার শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থী।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, ঢাকা নারায়নগঞ্জের তালহা নামের একটি ছেলের সাথে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের সাথে ফোনে কথা বলা নিয়ে মা ইসমতারা বেগমের সাথে শনিবার রাতে পন্ডিতসার শহীদ নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর শিক্ষার্থীর সুমাইয়ার কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে সুমাইয়ার ব্যাবহৃত ফোনটি ভেঙ্গে ফেলেন মা ইসমতারা। রোববার সকালে সুমাইয়ার মা ইসমতারা বেগম স্থানীয় হাসপাতালে যান এবং সুমাইয়ার ছোট দুই ভাই ও বোন স্কুলে যায়। এসময় সুমাইয়া একা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে। স্থানীয় লোকজন বিষয়টি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সুমাইয়ার মা ইসমতারা জানান, একটি ছেলের সাথে রং নাম্বারে পরিচয় হয়ে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় সুমাইয়া। রাত জেগে সেই ছেলের সাথে কথা বলতো সে।এ নিয়ে গতকাল রাতে কথা কাটাকাটি করে আমি ওর মোবাইল ভেঙ্গে ফেলি। আজ সকালে আমি বড় মেয়েকে নিয়ে হাসপাতালে গেলে একা ঘরে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।
এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে।

Leave a Reply