জাজিরা প্রতিনিধি \ জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান ভাইসচেয়ারম্যান পারভিন আকতার আলোচনার শীর্ষে রয়েছেন। এর পূর্বে তিনি জাজিরা ইউনিয়ন পরিষদের মেম্বার, জাজিরা পৌরসভার কাউন্সিলর ও পর পর ২ বার জাজিরা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে ও তিনি নিজেকে একজন প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলে মতামত ব্যক্ত করেছেন। তিনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান।তার স্বামী সেলিম মাদবর জাজিরা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বর্তমানে জাজিরা উপজেলা শ্রমিকলীগের সভাপতি। আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ। পারভিন আকতার বর্তমানে শরীয়তপুর জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও জাজিরা উপজেলা মহিলালীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি জাজিরা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও বটে। তিনি সর্বদা দলীয় সকল কর্মকান্ডে জড়িত থাকেন। দলীয় যেকোন কর্মসূচীতে অংশ গ্রহন করেন।দলীয় নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকেন যেকোন প্রয়োজনে নেতাকর্মীদের সহযোগিতা করে থাকেন।এলাকায় তার যথেষ্ট সুনাম রয়েছে। গত একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রাথীর পক্ষে রাত দিন পরিশ্রম করে কাজ করেছেন।তিনি আগামী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর সমর্থন নিয়ে কাজ করতে চান। তিনি আশাবাদী আগামী নির্বাচনে জনগন তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি জাজিরা উপজেলার দলীয় সকল নেতাকর্মী ও ভোটারসহ সকলের কাছে দেয়া প্রার্থী।