নড়িয়া  উপজেলায় আলী আহম্মেদ কাজির জনসংযোগ চলছে

নড়িয়া উপজেলায় আলী আহম্মেদ কাজির জনসংযোগ চলছে


নড়িয়া প্রতিনিধি \ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য বিঝারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীয়তপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আলী আহম্মেদ কাজি জনসংযোগ শুরু করেছেন। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, এলাকায় জনসাধারনের সাথে মতবিনিময় ও দলীয় নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নিজেকে উপজেলা পরিষদের একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে জানান দিচ্ছেন। আলী আহম্মেদ কাজি এরপূর্বে শরীয়তপুর জেলা পরিষদের নির্বাচনে সদস্য নির্বাচিত হয়েছিলেন।সেটা ছেড়ে দিয়ে তিনি গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিঝারী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী। তিনি নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি,নড়িয় উপজেলা প্রবাসি ঐক্যফ্রন্টের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এবারের উপজেলা পরিষদের নির্বাচনে দলীয় কোন প্রতিক থাকবেনা সেহেতু তিনি আশা করছেন নড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনে তার একটি শক্ত অবস্থান রয়েছে। ভোটাররা তাকে ভালবাসে পছন্দ করেন। তার প্রতি ভোটারদের নিরব সমর্থন রয়েছে। তিনি শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এর আর্শিবাদ নিয়ে কাজ করতে চান। সে নড়িয়া উপজেলার দলীয় নেতাকর্মী ও সকল স্তরের মানুষের কাছে, ভোটারদের কাছে দোয়া প্রার্থী।

Leave a Reply