গোসাইরহাট পৌরসভা নির্বাচনী পোষ্টার টানানোকে কেন্দ্র করে নৌকা মার্কার সমর্থকরা আওয়ামীলীগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা করে কমপক্ষে ১০ জনকে আহত করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভুগীরা। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গোসাইরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী জগ মার্কার সমর্থক আনিছুর রহমান কামাল সরদার ও স্থানীয় সুত্রে জানা যায়, গোসাইরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী দেওয়ান মোঃ শাহজাহান (জগ মার্কা )এর সমর্থকরা মঙ্গলবার সকালে গোসাইরহাট পৌরসভার ধীপুর বটতল পুরাতন থানা এলাকায় পোষ্টার টানানোর সময় নৌকা মার্কার প্রার্থী জাকির হোসেন দুলাল এর সমর্থক আঃ রহিম এর নেতৃত্বে ফারুক পাইক, ইয়ামিন সিকদার,ইলিয়াছ আকন, লিটন আকন, জলিল সরদার, কামাল আকনসহ ২০/২৫ লোক দেশীয় অস্ত্রশস্ত্র সহ নিয়ে হামলা করে। এ সময় হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিপু দেওয়ান, মানিক দেওয়ান, হেলাল সরদার, দেওয়ান বাড়ি মসজিদের ঈমাম মাসুদ হুজুর, ও রিফাত দেওয়ানকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। লাঠির আঘাতে নিপু দেওয়ানের কানের পর্দা ফেটে যায়। স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভর্তি করে। এ সময় নিপু দেওয়ানকে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় নিপু দেওয়ান বাদী হয়ে গোসাইরহাট থানায় ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান মোঃ শাহজাহান বলেন, আমার জনসমর্থনে ঈষান্বিত হয়ে নৌকার সমর্থকরা আঃ রহিম এর নেতৃত্বে ফারুক পাইক,ইয়ামিন সিকদার,ইলিয়াছ াাকন, লিটন আকন, জলিল সরদার, কামাল আকন আমার নেতাকর্মীদেরকে মারপিট করে গুরুতর আহত করেছে। আমি এ ঘটনার সুষ্ট তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।
নৌকা মার্কার প্রার্থী জাকির হোসেন দুলাল বলেন, নির্বাচনী বৈতরনী পার হওয়ার জন্য প্রতিপক্ষের সমর্থকদের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। এ ঘটনার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
গোসাইরহাট থানার ওসি মোঃ আসলাম সিকদার বলেন, এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপাওে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।